এখন ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরগঞ্জে তারপিন তেলের ড্রাম বিস্ফোরণে যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি -ঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুরে তারপিন তেলের (রঙের কাজে ব্যবহার করা হয়) ড্রাম বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। শনিবার লক্ষণপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক মোহাম্মদ রুবেল (২৮) উপজেলার ভাউপুর গ্রামের ওসমান গনির ছেলে। মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে দুপুরে ড্রাম নিয়ে বাজারের একটি ওয়ার্কসপে আসেন রুবেল। সেখানে তিনি ড্রামটির ওপরের অংশ দিয়ে নিয়ম মতো জমা হওয়া গ্যাস না বের করে ছিদ্র করার চেষ্টা করেন। তখন ব্লাস্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মারা যান রুবেল। এসময় আরও দুজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নেয়া হয়েছে।
ওসি মাহাবুল কবির বলেন, পরিবার কোন অভিযোগ করেনি। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

মনোহরগঞ্জে তারপিন তেলের ড্রাম বিস্ফোরণে যুবক নিহত

প্রকাশিত হয়েছে: ১১:৪২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২