এখন ০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় উপকূলীয় জনপদ বদরখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

এ,কে,এম বেলাল উদ্দিন, চকরিয়া -ঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় জনপদের ইউনিয়ন বদরখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাসেল আজম বাহাদুর (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত এগারোটার দিকে বদরখালী বাজারের দক্ষিণ ফেরিঘাট এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত রাসেল বাহাদুর বদরখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আজম বাহাদুরের ছোট ভাই ও স্থানীয় ৫ নং ওয়ার্ডের মগনামাপাড়া গ্রামের নুরুল ইসলাম বাহাদুরের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বদরখালী বাজারের দক্ষিণে ফেরিঘাট এলাকায় যুবক রাসেল বাহাদুর বসে পরিচিতজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। ওইসময় তুচ্ছ একটি বিষয় নিয়ে ইয়াছিন নামের একজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের দুইজনকে ঝগড়া বিবাদ থেকে সরিয়ে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম ঘটনার প্রায় দু’ঘন্টা পর রাত এগারোটার দিকে বদরখালী কলেজপাড়া এলাকার বাসিন্দা শিল্পী ইসহাক আহমেদের বখাটে ছেলে ইয়াছিন প্রকাশ গুরুইন্যার নেতৃত্বে ৫-৬ জনের কিশোর গ্যাং নিয়ে ঘটনাস্থলে এসে আবারও রাসেল বাহাদুরের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে দুর্বৃত্তরা রাসেল বাহাদুরকে পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেছেন, ছুরিকাঘাতের কারণে রাসেল বাহাদুরের অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রাতে ঘটনার খবর পেয়ে কক্সবাজার জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো.তফিকুল আলম, চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় এখনো (গতকাল শুক্রবার বিকাল) এজাহার দেওয়া হয়নি। তারপরও বৃহস্পতিবার রাত থেকে থানা পুলিশের তিনটি টিম ঘাতকদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

চকরিয়ায় উপকূলীয় জনপদ বদরখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশিত হয়েছে: ০৫:১৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২