এখন ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত থাকার অপরাধে ১ বছরের কারাদণ্ড

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরের গঙ্গাচড়ায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত থাকার অপরাধে মোঃ লেবু মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গঙ্গাচড়া উপজলা নির্বাহী অফিসার ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন পিএএ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা দেন। শুক্রবার (১৪ অক্টোবর ) সকাল ১১টার দিকে এই দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত লেবু মিয়া গঙ্গাচড়া সদরের ভুটকা গ্রামের মৃত বছর উদ্দীনের ছেলে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন জানান, এ সময় লেবু মিয়ার কাছে ১কেজি গাঁজা পাওয়া যায়। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত থাকার অপরাধে ১ বছরের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে: ০৫:১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২