এখন ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে যুবলীগের কমিটি নিয়ে ক্ষোভ

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যুবলীগের কমিটি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। কয়েকশ মাইল দূরে চাকরিরত ও প্রবাসে থাকা ব্যক্তিকে দায়িত্ব দেওয়া, যোগ্যরা কমিটিতে না আসতে পারা নিয়ে এ ক্ষোভ দেখা দিয়েছে। ১১ সদস্যের কমিটির তিনজন ইতিমধ্যেই পদত্যাগ করেছেন।  

নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১০ অক্টোবর উপজেলার উপজেলার ১নং বুধন্তী ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক মো. রাসেল খান দলীয় প্যাডে কমিটি গঠনের ঘোষণা দেন। এতে আব্দুর রবকে সভাপতি ও মো. শাহীন মোল্লাকে সাধারন সম্পাদক করা হয়। এছাড়া পাঁচজন সহ-সভাপতি, দুইজন যুগ্ম সম্পাদক ও দুইজন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়। 

ওই কমিটি ঘোষণার পরপরই ঘোষিত কমিটির সহ-সভাপতি মনির আহমেদ খান, মো. আশিকুর রহমান ও আবুল হাসনাত খোকন পদত্যাগের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ্য মাধ্যমে পদত্যাগ সংক্রান্ত বিষয়টি তারা জানিয়ে দেন। এতে পদত্যাগের কারণ বিষয়েও উল্লেখ করেন তারা।

আশিকুর রহমান বলেন, ‘যাকে সভাপতি করা হয়েছে তিনি নোয়াখালীর হাতিয়ায় গ্রামীন ব্যাংকে কর্মরত। সাধারন সম্পাদক বিভিন্ন সময়ে হওয়া নির্বাচনে নৌকার বিরোধিতা করেছেন। শিব্বির চৌধুর নামে একজনকে সহ-সভাপতি করা হয়েছে যিনি প্রবাসে থাকেন। এসব কারণে পদত্যাগ করেছি। বিষয়গুলো জেলা ও উপজেলা নেতৃবন্দকে অবহিত করা হয়েছে।’

নব গঠিত কমিটির সভাপতি তবে আব্দুর রব ক্রাইম লেটার কে জানান, তিনি সম্প্রতি ব্যাংকের চাকরি থেকে অবসর নিয়েছেন। তবে ব্যাংকে থাকা অবস্থায়ও বিভিন্ন সময়ে এলাকায় এসে রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত মাসেও ব্যাংক থেকে ওনার কাছে পাওনা সংক্রান্ত কাগজ পাঠানো হয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব প্রতিপক্ষের বানানো কাগজ।’

উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক রাসেল খান সংবাদিকদেরকে জানান, তৃণমূলের মতামতের ভিত্তিতে যোগ্যদেরকে দিয়েই কমিটি ঘোষণা করা হয়েছে। সহ-সভাপতি শিব্বির চৌধুরী সম্মেলনের দিন উপস্থিত না থাকলেও পরে দেশে এসেছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বিজয়নগরে যুবলীগের কমিটি নিয়ে ক্ষোভ

প্রকাশিত হয়েছে: ০১:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২