লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) -ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মো: আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব কামরুল ইসলাম, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আসাদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রী সঞ্জয় সরকার এর সার্বিক সহযোগিতায় আখাউড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকরা হয়।

আখাউড়া থানায় বাদী, হাসিবুল হোসাইন শান্ত(২৫), পিতা-আল আমিন সেলিম, সাং-বালাগঞ্জ বাজার, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট, বর্তমানে সাং-ভবানীপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়া এর অভিযোগের প্রেক্ষিতে আখাউড়া থানার মামলা নং- ২০(১০)২০২২, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড মূলে আখাউড়া থানায় মামলা রুজু করিয়া তদন্তকারী কর্মকর্তা এসআই মো: আবু ছালেক সঙ্গীয় ফোর্স আখাউড়া পৌরসভাস্থ, মালদারপাড়া সাকিনে অভিযান পরিচালনা করিয়া সন্ধিগ্ধ আসামী ০১। মোঃ রানা (২২), পিতা-বাবুল মিয়া, মাতা-ফাতেমা বেগম, সাং-নুরপুর পশ্চিমপাড়া, ২। মোঃ মহিবুর রহমান রিগান(২৮), পিতা-মোঃ শাহজাহান মিয়া, মাতা- নাছিমা বেগম, সাং-নুরপুর পশ্চিমপাড়া, ৩। মোঃ পারভেজ মিয়া(৩২), পিতা-মোঃ নুরুল হক মিয়া, মাতা-ফয়জুন্নেসা, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, সাং-রামধননগর(ইউছুফ মেম্বারের বাড়ির পাশে), সর্ব থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক ০২ নং আসামী মোঃ মহিবুর রহমান রিগান ও ০৩নং আসামী মোঃ পারভেজ মিয়া এর বাড়ি থেকে বাদীর মামা আব্দুল মান্নান রিমন এর বাড়ি হইতে চোরাই যাওয়া ০১ টি বিদেশী কম্বল, ২। ০৩ টি বিদেশী বেড শীট, ৩। ০৮ আনা ওজনের বিদেশী ০১ জোড়া স্বর্নের কানের দুল, ৪। ০১ জোড়া বিদেশী রুপার নুপুর, ৫। ০৭ টি বিদেশী ডাব সাবান, ৬। ০৩ টি শ্যাম্পুর বোতল (০২ টি প্যান্টিন ও ০১ টি হিমালয়া), ৭। ০২ টি বিদেশী পারফিউম, ৮। ০১ টি বিদেশী চুল ইস্টেটের মেশিন, ৯। ০১ টি চায়ের ফ্লাক্স, ১০। ০১ টি হিটার মেশিন, চার্জার সহ, ১১। ০২ টি সুতি শাড়ি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ০১নং আসামী মো: রানা এর বিরুদ্ধে মাদক, ডাকাতির প্রস্তুতি সহ অন্যান্য ধারায় মোট ১০টি মামলা, ০৩নং আসামী মো: পারভেজ মিয়া এর বিরুদ্ধে ০৪টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
অপর এক অভিযানে আখাউড়া থানাধীন ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো: শাহ আলম এর নেতৃত্বে আখাউড়া থানার মামলা নং- ২১(১০)২২ , ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড এর সন্ধিগ্ধ আসামী মো: ফরহাদ মিয়া (২৫), পিতা- হাসান আলী, সাং- আহরন্দ সুলতানপুর, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে বাদীর মোঃ হোসেন ভূইয়া(৫৬), পিতা-মৃত মোঃ ঈদন মিয়া, সাং- তুলাতলী (তোলাতালা উত্তরপাড়া) , থানা- আখাউড়া, জেলা –ব্রাহ্মণবাড়িয়ার দেওয়া তথ্য মতে আসামীর বসত বাড়ি হইতে গ্রেফতার করা হয়। তাহার বিরুদ্ধে ০২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
আরেক অভিযানে গত ১৩/১০/২০২২ইং তারিখ আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ মালদার পাড়া এলাকা হইতে আখাউড়া থানার মামলা নং- ২৩(০৯)২২, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড এর সন্ধিগ্ধ আইনের সাথে সংঘাতে জড়িত শিশু মো: শাহিন মিয়া (১৬),কে গ্রেফতার করা হয়েছে, পিতা- মো: লিটন মিয়া, মাতা- নাজমা বেগম, সাং- মালদারপাড়া (মামুন মিয়ার বাড়ির পার্শ্বে), থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
অন্য অভিযানে গত ১৩/১০/২০২২ইং তারিখ এসআই এরশাদ মিয়া এর নেতৃত্বে বিজ্ঞ আদালতের জিআর-৫৬১/১৯ এর পরোয়ানাভুক্ত আসামী মো: রাজ্জাক মিয়া (৪০),কে গ্রেফতার করা হয়েছে, পিতা- মৃত, আলী আহম্মদ, সাং- আব্দুল্লাহপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
এ দিকে আরেক অভিযানে গত ১২/১০/২০২২ইং তারিখ এসআই নিয়ামুল হুসাইন এর নেতৃত্বে বিজ্ঞ আদালতের সিআর-৮১৮/২২ (বিজয়নগর) এর পরোয়ানাভুক্ত আসামী মো: সোহেল মিয়া, কে গ্রেফতার করা হয়েছে, পিতা – আবুল খায়ের, সাং- জয়নগর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
অফিসার ইনচার্জ জনাব মো: আসাদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সকল আসামীদের অদ্যই বিজ্ঞ আদালতে পেরন করা হয়।













