বিশেষ প্রতিনিধি, পঞ্চগড় -ঃ গতকাল ১১ই অক্টোবর / ২০২২ ইং তারিখ রোজ মঙ্গলবার বিকেল অনুমান ১৫.০৫ ঘটিকার সময় পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস.এম সিরাজুল হুদা পিপিএম মহোদয়ের নির্দেশনায় ও অফিসার ইনচার্জ তেঁতুলিয়া মডেল থানা জনাব মোহাম্মদ আবু সাঈদ চৌধুরী মহোদয়ের দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে জিরো টলারেন্স এর আওতায় তেঁতুলিয়া থানা পুলিশ ৭৬৫গ্রাম কষ্টিপাথর সহ ১( এক) জনকে গ্রেফতার করে।
ঘটনা সুত্রে জানা যায়, এসআই (নিঃ)/ দীন বন্ধু রায় সঙ্গীয় ফোর্সএএসআই(নিরস্ত্র) আবু তালহা, পুলিশ কনস্টেবল শহিদুল্লাহ কায়সার, উপেন দেবনাথ সহ গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ৬নংভজনপুর ইউপি এর ভজনপুর বাজারে অবস্থান করাকালীন বিকেল আনুমানিক ১৪.৩০ ঘটিকায় এসআই (নিঃ)/ দীন বন্ধু রায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে ৬নং ভজনপুর ইউনিয়নের গিতালগছ গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে চোারাকারবারী মোঃ হাসিবুল ইসলাম মুল্যবান কষ্টিপাথর ভারতে পাচারের উদ্দেশ্যে নিজ দখলে রাখিয়াছে।কিছুক্ষণের মধ্যেই গিতালগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে দিনে-দুপুরে ভারতে পাচার করিবে। খবর পাওয়া মাত্রই তিনি তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মুঠোফোনের মাধ্যমে বিষয়টি অবহিত করলে ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই (নিঃ)/ দীন বন্ধু রায় সঙ্গীয় ফোর্স সকলকে সাথে নিয়ে বিকেল আনুমানিক ১৪.৪৫ ঘটিকায় চোরাকারবারি মোঃ হাসিবুল ইসলাম পিতা মোঃ নজরুল ইসলাম, সাং-গিতালগছ থানা- তেঁতুলিয়া , জেলা- পঞ্চগড় কে গ্রেফতারের উদ্দেশ্যে গিতালগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে সংগোপনে অবস্থান করাকালীন উক্ত আসামি মোঃ হাসিবুল ইসলাম জনৈক মোঃ আমিরুল ইসলামের বাড়ির সামনে আসা মাত্রই আনুমানিক ১৫.০৫ ঘটিকায় পুলিশ তাকে গ্রেফতার করে। স্থানীয় গন্যমান্য ব্যাক্তি গনের সম্মুখে মোঃহাসিবুল ইসলামের সঙ্গে থাকা লাল রংগের বাজারের ব্যাগ তল্লাশি করে বাজারের ব্যাগের ভিতর থেকে খবরের কাগজে মোড়ানো অবস্থায় ৭৬৫(সাত শত পয়ষট্টি) গ্রাম ওজনের একটি কষ্টিপাথর উদ্ধার করে।যাহার আনুমানিক মুল্য ২,০০,০০০/-(দুই লক্ষ টাকা),।উদ্ধারকৃত কালো পাথরটি তেঁতুলিয়া উপজেলার সাথী জুয়েলার্সের সহযোগিতায় পরীক্ষার মাধ্যমে সত্যতা যাচাইপুর্বক কষ্টিপাথর সুনিশ্চিত হয়ে এসআই (নিঃ)/ দীন বন্ধু রায় বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় আসামি মোঃ হাসিবুল ইসলাম এর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(B) এর ১(A) ধারায় মামলা রুজু করেন। স্থানীয় লোকজনের মুখে জানা যায় পুলিশকে ধোকা দিয়ে অনেক দিন যাবত আসামি মোঃ হাসিবুল ইসলাম বিভিন্ন ধরনের চোরাকারবার ব্যবসা চালিয়ে যাচ্ছিলো।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন গোপন সংবাদের ভিত্তিতে ৭৬৫(সাত শত পয়ষট্টি) গ্রাম ওজনের কষ্টিপাথর সহ ০১(এক) জনকে গ্রেফতার করে তেতুলিয়া মডেল থানা পুলিশ। আজ বুধবার
আসামি মোঃ হাসিবুল ইসলাম কে বিজ্ঞ আদালতে প্রেরন করিলে আদালত অভিযুক্ত আসামিকে জেল হাজতে প্রেরন করেন। তিনি আরও বলেন পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













