এখন ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে অবকাঠামো উন্নয়নের মহাযজ্ঞ

আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহীর তানোরে স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর প্রচেস্টায় শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক যোগাযোগে রীতিমত উন্নয়নের মহাযজ্ঞ শুরু হয়েছে। দেশ স্বাধীনের পর ইতি পুর্বে কখানো একই সঙ্গে এতো উন্নয়ন কাজ করা হয়নি। এসব খাতে শত শত কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। এছাড়াও একটি মডেল ও একটি সরকারি উচ্চ বিদ্যালয়, একটি সরকারি কলেজ এবং একটি পলিটেকনিক ইনস্টিটিউট করা হয়েছে। অন্যদিকে কৃষকদের কথা বিবেচনা করে এমপির আহবানে
৫টি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হয়েছে।
জানা গেছে, তানোরে চলতি অর্থবছরে তানোর-বায়া প্রায় ১৮ কিলোমিটার, কাশিম বাজার-মোহনপুর প্রায় ৯ কিলোমিটার, তানোর-আমনুরা প্রায় ২০ কিলোমিটার,তানোর- চৌবাড়িয়া প্রায় ১৩ কিলোমিটার, বাঘের মোড়-কাঁমারগা- কেশরহাট প্রায় ১৩ কিলোমিটার,সরনজাই-দেবীপুর- ইলামদহী-বানিয়াল প্রায় ২৩ কিলোমিটার, সরনজাই -কাঁকনহাট প্রায় ১৬ কিলোমিটার, প্রাণপুর-দুবইল প্রায় ৫ কিলোমিটার,
চাঁন্দুড়িয়া-কোরশা প্রায় ৫ কিলোমিটার,জুমারপাড়া- শিবরামপুর প্রায় ৫ কিলোমিটারসহ ছোট-বড় আরো অনেক রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে এবং আরো নতুন কয়েকটি রাস্তার কাজ শুরু হয়েছে। এদিকে উপজেলা হাসপাতাল ৫০ শয্যায় উন্নতিকরণ, গ্রামীণ জনগোষ্ঠির সহজে স্থাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু এবং তানোর সরকারি কলেজ, মুন্ডুমালা মহিলা কলেজ,
কাঁমারগা,শুকদেবপুর, কালীগন্জহাট, মোহাম্মদপুর, চাঁন্দুড়িয়া, চাপড়া স্কুল, জিওল দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসা ও বনকেশর ব্রীজঘাট উচ্চ বিদ্যালয়ের আধুনিক ও দৃস্টিনন্দন একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়াও প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৩২৩টি ঘর নির্মাণ ও গৃহহীনদের মাঝে উপহার দেয়া হয়েছে। অন্যদিকে প্রায় কোটি টাকা ব্যয়ে ৬ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাকে বীর নিবাস দেয়া হয়েছে। এবিষয়ে তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, আরো উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। তিনি বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে পুরো উপজেলার চিত্র পাল্টে যাবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তানোরে অবকাঠামো উন্নয়নের মহাযজ্ঞ

প্রকাশিত হয়েছে: ১২:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২