এখন ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুরাইনে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, বাস আটক

বিশেষ সংবাদদাতা -ঃ রাজধানীর জুরাইনে যাত্রীবাহী বাসের ধাক্কায় রিয়াজ উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

১০ অক্টোবর (সোমবার) সকাল সাড়ে ৯টার দিকে জুরাইনে খন্দকার রোডের শেষ মাথায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি নরসিংদীর মাধবদী উপজেলার ব্রাহ্মণ ডৌওকাদি গ্রামে।

নিহতের মেয়েজামাই মোঃ আল আমিন জানান, ৯ অক্টোবর (রোববার) তার শ্বশুর রিয়াজ উদ্দিন ও শাশুড়ি হালিমা বেগম তাদের বাসায় বেড়াতে আসেন। সোমবার সকালে তারা দুজন গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন।

জুরাইনের খন্দকার রোডের শেষ মাথায় সিরাজদিখান পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ডেল্টা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা।

শ্যামপুর থানা অফিসার ইনচার্জ ( তদন্ত ওসি ) মোঃ শিহাব উদ্দিন জানান, ঘটনার পরপরই চালককে আটক ও বাসটি আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

জুরাইনে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, বাস আটক

প্রকাশিত হয়েছে: ০১:১৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২