এখন ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় মরিচক্ষেতে মিললো কৃষকের মরদেহ

মিরু হাসান বাপ্পী -ঃ বগুড়া জেলা সংবাদদাতা -ঃ বগুড়ার নন্দীগ্রামে নিজের মরিচক্ষেত থেকে সাহেব আলী (৩৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের পোতা মাঠের মরিচক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাহেব আলী ওই ইউনিয়নের বীরপলি গ্রামের মৃত অবির উদ্দিনের ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি বাজারে সবজি বিক্রি করতেন।

স্থানীয় ইউপি সদস্য আলম হোসেন জানান, রবিবার রাতে গ্রামের মসজিদে মিলাদ মাহফিলে যান সাহেব আলী। এরপর বাড়িতে না গিয়ে পোতা মাঠে নিজের মরিচক্ষেতে পাহারা দেয়ার টঙ ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে গ্রামের লোকজন টঙ ঘরে সাহেব আলীর মরদেহ দেখে পুলিশে খবর দেন।

নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খায়রুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় মরিচক্ষেতে মিললো কৃষকের মরদেহ

প্রকাশিত হয়েছে: ১০:৩৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২