মোঃ আব্দুল হামিদ সরকার, নীলফামারী প্রতিনিধি -ঃ ০৯ অক্টোবর/২২ নীলফামারী র ডিমলায় ডাচ বাংলা ব্যাংকের (এজেন্ট) মোঃ আনারুল ইসলাম চৌধুরী ( ৫০)। মাথায় শত্রুর আঘাতে খুন হন তার নিজস্ব বাসায়।তার একটি ছেলে সজিব ১৩ ও মেয়ে আরমানী ১০ জানা যায় সে একজন ব্যাংকার ও স্বনামধন্য প্রতিষ্ঠানের পরিচালক। তিনি তার নিজস্ব বাসায় অবস্থান কালীন সময়ে কে বা কাহারা তাকে মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে।এ ব্যাপারে ডিমলা থানার ওসি মোঃ লাইছুর রহমান কে গণমাধ্যম কর্মী গণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, নিহত ব্যক্তির মাথায় আঘাত করে তাকে খুন করা হয়েছে সেখানে একটি মোটর সাইকেলে র টায়ার খোলার জন্য যে সরজ্ঞাম ব্যবহার করা হয় সেটা সহ থানা পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে।এসময় ডোমার -ডিমলা সার্কেল ও সিআইডি সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন এবং রহস্য উদঘাটনে র কাজ চলছে।













