এখন ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ঝুলছে তালা, থাকছেন না বরাদ্দপ্রাপ্তরা

আসাদুজ্জামান আসাদ, দিনাজপুর প্রতিনিধি -ঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের বেশিরভাগ ঘরেই তালা ঝুলছে। থাকছেন না বরাদ্দপ্রাপ্তরা। ছয়মাস না যেতেই কয়েকটি ঘরের মেঝে ও দেওয়ালে ফাটল ধরেছে। তবে বরাদ্দ পাওয়ার পরও যারা এসব ঘরে থাকছেন না, তাদের বরাদ্দ বাতিল করে নতুনদের বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের (আশ্রয়ণ প্রকল্প-২) অধীন ২০২০-২১ অর্থবছরে নবাবগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য আধাপাকা ঘর প্রতিটি ঘর তৈরিতে বরাদ্দ ছিল ১ লাখ ৭১ হাজার টাকা। গতবছর উদ্বোধনের পর ঘরগুলো হস্তান্তর করা হয় উপকারভোগীদের মধ্যে। দুই কক্ষের এসব ঘরে সংযুক্ত একটি রান্নাঘর ও টয়লেট রয়েছে।

সরেজমিন উপজেলার ১ নং জয়পুর ইউনিয়নের চককরিম এর উচ্চগ্রাম এলাকায় গিয়ে দেখা যায়, বেশিরভাগ ঘরেই থাকছেন না বরাদ্দপ্রাপ্তরা।, ৫২ টি ঘরের বেশিরভাগ ঘরে তালা ঝুলছে। নির্মাণ করা কয়েকটি ঘরের দেওয়াল ও মেঝেতে ফাটল ধরেছে।

স্থানীয় এলাকাবাসী ও কয়েকটি ঘরের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫২টি ঘরের মধ্যে মাত্র ১৫-২০টি ঘরে লোক থাকেন। বাকি ঘরগুলোর কেউ কেউ মাঝেমধ্যে এসে পরিষ্কার করে আবার চলে যান। আর কয়েকটি ঘর শুরু থেকেই তালাবদ্ধ। সেগুলোর বরাদ্দ পাওয়া লোকেরা আসেননি।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রেফাউল আজম বলেন, ‘ঘর উদ্বোধন করার জন্য খুব তাড়াহুড়ো করে নির্মাণকাজ করা হয়েছে। তাই সেগুলোতে ঠিকমতো পানি দেওয়া হয়নি। এর ফলে হয়তো দেওয়ালে ফাটল ধরেছে। যে ঘরগুলোতে ফাটল ধরেছে তা মেরামত করে দেওয়া হচ্ছে। সুবিধাভোগীদের কর্মমুখী করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম বলেন, ‘আমি ১ বছর হলো এখানে এসেছি। বরাদ্দ পাওয়া ঘরের উপকারভোগীদের বিষয়ে তথ্য নেওয়া হয়েছে। যারা ঘরগুলোতে থাকছেন না তাদের কাছে জানতে চাওয়া হয়েছে কী কারণে তারা থাকছেন না। বরাদ্দ পাওয়ার পরও যারা থাকছেন না, তাদের বরাদ্দ বাতিল করে নতুনদের বরাদ্দ দেওয়া হবে।’

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ঝুলছে তালা, থাকছেন না বরাদ্দপ্রাপ্তরা

প্রকাশিত হয়েছে: ০৪:২৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২