এখন ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর রায়পুরায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক

এস আলম, নরসিংদী -ঃ নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. সামিউল ইসলাম সাদ। শনিবার দুপুরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. সামিউল ইসলাম সাদ পুরো হাসপাতাল পরিদর্শন করেন এবং অপারেশন থিয়েটার, ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগ ঘুরে সার্বিক খোঁজ খবর নেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সেবা গ্রহীতাদের জন্য হাসপাতাল চত্বরে এন সি টি ট্রেনিং করার জন্য পরামর্শ দেন। তিনি পরিদর্শন বহিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সকল কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন জানান। সরকারের পক্ষ থেকে হাসপাতালকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। কর্মরতদের আরও ভালোভাবে উপজেলাবাসীকে সেবা প্রদানের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নূরউদ্দিন মো: জাহাঙ্গীর। পরে হাসপাতালের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরন করেন এখানকার কর্মরত ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীগণ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নরসিংদীর রায়পুরায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক

প্রকাশিত হয়েছে: ০২:৫৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২