নওগাঁ প্রতিনিধি -ঃ সাংবাদিকদের প্রিয় সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব যার গভঃ রেজিঃ নং-৯৮৭৩৬/১২
আজ ৬ ই সেপ্টেমবর রোজ শুক্রাবার বেলা ১১.৩০ ঘটিকায় বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার আহবায়ক কমিটি গঠনের প্রস্ততি সভা শহরের গোস্ত হাটির মোড়ে অনুষ্ঠিত হয়েছে ৷ ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সদস্য সচিব , সাংবাদিক মেজবাউল হক।
সাংবাদিক মাহবুব আলম রানার সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির দায়িত্ববান সাংবাদিকবৃন্দ ।
“আহব্বায়ক কমিটির সদস্য- সচিব মেজবাউল হক বলেন, উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক ফরিদ খান একজন সৎ ও নির্ভীক সাংবাদিক ৷
আমরা তার নির্দেশনায় সমাজের বিভিন্ন স্তরের সাংবাদিক ভাইদের সহযোগীতার হাত বাড়িয়ে দিই৷
মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বিশ্বাস করি ৷ আমরা কখনো দূর্নীতিকে প্রশ্রয় দিব না ৷ “
এরপর সংক্ষিপ্ত বক্তব্যে সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান নাদু বলেন. ” এই প্রস্তুতি সভার আয়োজন শুধু এখানেই সীমাবদ্ধ থাকবেনা ৷
সামনে জেলা সম্মেলন সব কিছূই আমাদের কে আমলে নিতে হবে ৷
আমরা সব সময় সত্যের সন্ধানে কাজ করব এই বলে তিনি তার বক্তব্য শেষ করেন ” ৷
উক্ত সংগঠনের নেতৃবৃন্দ ‘ প্রতিষ্ঠাতা সাংবাদিক ফরিদ খানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন ৷













