এখন ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিএনজি অটোরিকশা চালকের সততা

মইনুল ভূইয়া, ব্রাহ্মবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোবাইল ফোন ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। যাত্রীর ফেলে যাওয়া ফোন বাড়িতে গিয়ে ফেরত দিয়ে তিনি এ দৃষ্টান্ত স্থাপন করেছেন।

খোজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার রাত একটার দিকে পুজোর অনুষ্ঠান শেষে রাধামাধব আখড়া থেকে রাধানগরের বাড়িতে ফিরছিলেন কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর স্রী রুমা পাল। তিনি একটি শপিং ব্যাগে মোবাইল ফোন ও হাত ব্যাগ ফেলে যান, যাতে কিছু নগদ টাকাও ছিলো। রাত দুইটার দিকে ওই হারিয়ে যাওয়া মোবাইল ফোনে কল করা হলে সিএনজি চালিত অটোরিকশা চালক জানান ফোনটি তিনি পেয়েছেন। এটি ফেরত দেওয়া হবে বলেও তিনি জানিয়ে দেন।

সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু জানান, বুধবার বিকেলে অটোরিকশা চালক বাড়িতে এসে মোবাইল ফোন ও টাকাসহ হাতব্যাগ দিয়ে যান। চালক জানিয়ছেন তার নাম মো. হাসেম, বাড়ি উপজেলার খলাপাড়া গ্রাামে। ফোন ফেরত দেওয়ার সময় ছবি তুলতে চাইলে তিনি না করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সিএনজি অটোরিকশা চালকের সততা

প্রকাশিত হয়েছে: ১০:২৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২