এখন ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহিলা জনদল থেকে প্রতারক রেহেনাকে বহিস্কার

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জনদল বিজেডির অঙ্গ সংগঠন মহিলা জনদলের আহ্বায়ক ফেরদৌসি আক্তার রেহেনাকে বহিস্কার করা হয়েছে এবং চূড়ান্তভাবে তার সদস্যপদও বাতিল করা হয়। বর্তমানে বিজেডির সাথে প্রতারক রেহেনার কোন সংশ্লিষ্টতা নেই বলে দলটি জানিয়েছে।
বাংলাদেশ জনদল বিজেডি কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব এসএম হারুন রশিদ গণমাধ্যমকে জানান, দলীয় কর্মসূচী যথাযথ ভাবে পালন না করা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা করতে সম্পূর্ণ ভাবে ব্যর্থতাসহ গঠনতন্ত্র বিরোধী কাজ করায় ফেরদৌসি আক্তার রেহেনাকে মহিলা জনদলের আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তার প্রাথমিক সদস্য পদও চূড়ান্তভাবে বাতিল করা হয়।
উল্লেখ্য বিজেডি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ২০২০ সালের ১২ নভেম্বর মহিলা জনদলের কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক হিসেবে ফেরদৌসি আক্তার রেহেনাকে দায়িত্ব দেওয়া হয়। আহ্বায়ক হওয়ার পরে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি উক্ত আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
পরবর্তীতে দলীয় চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী ও মহাসচিব সেলিম আহমেদ মুঠোফোনে ফেরদৌসি আক্তার রেহেনার সাথে একাধিকবার যোগাযোগ করেন এবং সাংগঠনিক নিয়মনীতির মধ্যে থাকার আহ্বান জানান। কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী রেহেনা কাজ না করায় গত মার্চ মাসের ২৭ তারিখের এক সভায় ফেরদৌসি আক্তার রেহেনার প্রাথমিক সদস্য পদ চূড়ান্তভাবে বাতিল করে।
বর্তমানে মহিলা জনদল এবং বিজেডির সাথে রেহেনার কোন সংশ্লিষ্টতা নেই বলে দলটির মুখপাত্র জানান।
উল্লেখ্য যে, বহুরূপী প্রতারক ফেরদৌসি আক্তার রেহেনার অপরাধমূলক কর্মকান্ডগুলো বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন মিডিয়ায় প্রকাশ হলে নারায়ণগঞ্জ সহ বিভিন্ন সংগঠনে তোলপাড় সৃষ্টি হয়। রেহেনার থলের বিড়াল বেড়িয়ে আসে।
বর্তমানে রেহেনা চার্জশীটভুক্ত পলাতক আসামী। রেহেনার বিরুদ্ধে মামলা, অভিযোগ ও জিডি রয়েছে বিভিন্ন থানায়। রেহেনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছিল বেশ কয়েকটি সংগঠন ও রাজনৈতিক দল। কিন্তু বর্তমান পরিস্থিতি প্রতারক রেহেনার অনুকূলে না থাকায় বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নিচ্ছে।
বিজেডির চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী বলেন, রেহেনা এখন আমাদের কেউ না। তাই মহিলা জনদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আমরা অপরাধীকে কখনও আশ্রয় প্রশ্রয় দিব না। ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

মহিলা জনদল থেকে প্রতারক রেহেনাকে বহিস্কার

প্রকাশিত হয়েছে: ০১:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১