এখন ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাজাহানপুরে দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত অন্তত -১৫

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর
(বগুড়া) প্রতিনিধি -ঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিপরীতগামী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালক নিহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় আছেন আরেকটি বাসের চালক। উভয় বাসের অন্তত ১৫যাত্রী আহত হয়েছেন।

গত মঙ্গলবার(৪অক্টোবর) সকাল ৮ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল জামালপুর এলাকায় একটি ফিলিং স্টেশন সামনে আরকে ট্রাভেল্স এবং এ খালেক পরিবহনের মধ্যে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেয়ার পথে এ খালেক পরিবহনের চালক ওমর ফারুখ(৪৫) এর মৃত্যু হয়। আহতদের কয়েক জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যরা স্থানীয় ভাবে ক্লিনিক ও ফার্মেসীতে চিকিৎসা নিয়েছেন। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঢাকাগামী আর কে ট্রাভেলস পরিবহন এর সাথে বগুড়া গামী এ খালেক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আর কে ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দমকল বাহিনি ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেয়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজার জানান, দূর্ঘটনার পর উভয় বাসের চালক সহ বেশ কয়েক জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে এ খালেক পরিবহনের চালক ওমর ফারুখকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

শাজাহানপুরে দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত অন্তত -১৫

প্রকাশিত হয়েছে: ০৬:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২