এখন ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

আফরোজা আক্তার জবা, ভালুকা প্রতিনিধি -ঃ ‘সময়ের অঙ্গীকার কন্যা-শিশুর অধিকার’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ভালুকায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভালুকা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে ওই দিবসটি পালিত হয়।

আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা নির্বাহী অফিসার (অতি. দা.) আবিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাইমিনুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহনাজ ফারজানা, হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রোহান প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ভালুকায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

প্রকাশিত হয়েছে: ০৬:৩৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২