তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ নিজের বিয়ে নিজে ভেংগে অদম্য এক সাহসীকতার প্রমাণ দেওয়া নীলফামারীর সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দোকনী পাড়ার মেয়ে হাবিবা আক্তারের পাশে দাঁড়ালেন নীলফামারী-২ আসনের সাংসদ জনাব আসাদুজ্জামান নুর, নীলফামারী জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব হাফিজুর রহমান চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) মোছাম্মদ জেসমিন নাহার।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওয়াদুদ রহমান স্বশরীরে উপস্থিত হয়ে হাবিবার বাড়িতে এসব তথ্য জানান।
এসময় তিনি বলেন সাহসী হাবিবা নিজে তার বিয়ের বিষয়টি ইউ,এন ও জেসমিন নাহারকে খুদে বার্তায় জানালে ইউ.এন.ও জেসমিন নাহার দ্রুত ঘটনাস্হলে উপস্থিত হয়ে হাবিবার বিয়ে ভেংগে দিয়ে বিষয়টি এমপি মহোদয় কে অবহিত করলে এমপি আসাদুজ্জামান নুর এই মেয়ে টির পড়াশোনার সব দায়িত্ব নেন , এছাড়াও হাবিবার দ্বায়িত্ব নেন জেলা প্রশাসক জনাব হাফিজুর রহমান চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) জেসমিন নাহার ।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওয়াদুদ রহমানের সাথে উপস্থিত ছিলেন টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পরেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক জনাব গোলাম মোস্তফা ও ইউপি সদস্য জনাব মাহমুদুল হাসান মাছুম।
উল্লেখ্য যে গতকাল সোমবার রাতে সাহসী হাবিবার বিয়ে হওয়ার কথা ছিল।













