এখন ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে বজ্রপাতে নিহতের পরিবারের পাশে সুইট

তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরে বজ্রপাতে নিহত জামাল উদ্দিনের শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে তার বাড়িতে ছুটে যান তানোর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব তরুণ নেতৃত্ব রামিল হাসান সুইট। এসময় তিনি জামালের বিদেহী আত্তার মাগফেরাত ও তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এবং স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও বিশিষ্ট সমাজসেবক আবুল বাসার সুজনের পক্ষ থেকে শোকাহত জমালের পরিবারকে সার্বিক সহযোগীতার প্রতিশ্রুতি দেন।
জানা গেছে, ২৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় বজ্রপাতে মারা যান পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড বুরুজ দক্ষিনপাড়া গ্রামের বাসিন্দা মৃত সমরোতুল্লাহ দেওয়ানের পুত্র
জামাল উদ্দিন (৪০)। এদিকে জামালের অকাল মৃত্যুর খবর পেয়ে স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী ও বিশিষ্ট সমাজসেবক আবুল বাসার সুজনের পক্ষ থেকে তার শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে ছুটে যান রামিল হাসান সুইট। এসময় উপস্থিত ছিলেন তানভির রেজা, রাব্বি আল আমিন, সাহাবুদ্দিন ও আকাশ আহমেদ প্রমুখ। সুইট বলেন, মৃত্যুর সাদ সবাইকে গ্রহন করতে হবে। কিন্তু এমন কিছু অকাল মৃত্যু ঘটে যা পরিবার মেনে নিতে পারে না, আমি মাননীয় সাংসদ মহোদয় ও সুজন ভায়ের পক্ষ থেকে প্রয়াত জামালের পরিবারের কাছে সমবেদনা জানাতে এসেছি। তিনি বলেন, তার জন্মস্থান বুরুজ গ্রামে, জামালের এমন অকাল মৃত্যুর খবর পেয়ে তিনি মর্মাহত। তিনি বলেন, তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আবুল বাসার সুজন ভাই, একই সঙ্গে মাননীয় এমপির পক্ষে সুজন ভাই তার পরিবারের পাশে থাকবেন। তিনি বলেন, মৃত জামালে মরদেহ দেখে সমবেদনা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। মহান আল্লাহর কাছে দোয়া করি প্রয়াত জামালকে তিনি যেন জান্নাত বাসী করেন ও পরিবারের সদস্যদের যেন ধর্য্য ধারন করার তওফিক দান করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তানোরে বজ্রপাতে নিহতের পরিবারের পাশে সুইট

প্রকাশিত হয়েছে: ০৫:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২