এখন ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আসলে কোনটা সঠিক আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে প্রশ্ন, ৭৫তম নাকি ৭৬তম

বিশেষ প্রতিবেদন -ঃ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ (জন্ম: ২৮ সেপ্টেম্বর ১৯৪৭)। তিনি বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের সরকারদলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। একাধারে তিনি তিনবার সহ মোট চার বার প্রধানমন্ত্রী। তিনি শুধু আওয়ামী লীগের সভানেত্রী বা বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় তিনি জাতিসংঘের ঘোষিত বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ হলো বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং ঐতিহাসিক রাজনৈতিক দল যে দলের হাত ধরেই বাংলাদেশ স্বাধীনতার লাল সূর্য আবিষ্কার করে। আর এমন একটি দলের দলীয় প্রধান এর জন্মবার্ষিকী পালন করার ক্ষেত্রে দলের নেতা কর্মীরা একবারও কি হিসাব করে দেখেন নাই ২০২২ সালে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কত তম জন্মদিন এটা। দলের সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন হচ্ছে। জন্মদিন পালন করা প্রায় প্রতিটি ব্যানারে উল্লেখ্য করা হয়েছে জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন আসলে এ কথাটি কি একবারও বিবেচনা করে দেখেন নাই জননেত্রী শেখ হাসিনা ৭৬ এ পা দিয়েছেন মাত্র এটা হবে তার ৭৫ তম জন্মদিন। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের বিভিন্ন মোবাইল কোম্পানি থেকে আসা মেসেজের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করলেও স্থানীয় বা জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন প্রোগ্রামে গিয়ে এই বিষয়টি কেন লক্ষ্য করছেননা? নাকি তারা ভুল সঠিক কোন বিষয় নয় তেল মেরে স্বার্থ হাসিলে ব্যস্থ থাকেন? এই বিষয়টি সমাধানের জন্য কেন্দ্রীয় পর্যায়ে থেকে একটি সঠিক সমাধান আশা করছে সচেতন জনগণ। এমন বেহিসেবে লোকদের নেতৃত্বে রেখে সঠিকভাবে দেশ চালানো কতটা যুক্তিসঙ্গত এটাই এখন প্রশ্ন? শুধুমাত্র একজন শেখ হাসিনা চেষ্টা করলেই হবে না, চেষ্টা করতে হবে সকল স্তরের নেতাকর্মী সহ সকল জনগণের তবেই হবে এটি একটি “সোনার বাংলাদেশ”। যোগ্য লোকদের খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে নেতৃত্বে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আসলে কোনটা সঠিক আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে প্রশ্ন, ৭৫তম নাকি ৭৬তম

প্রকাশিত হয়েছে: ০৪:৩৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২