এখন ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলি যুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে এক বিক্রেতাকে জরিমানা

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়ায় মানব দেহের জন্য ক্ষতিকর বিষাক্ত জেলি যুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে এক মাছ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে জেলা শহরের আনন্দ বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফ-উল-আরেফিন।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)
সাইফ-উল-আরেফিন জানান, মাছের পোনা ও প্রজনণক্ষম  মাছ রক্ষার্থে আজ দুপুর জেলা শহরের তিতাস নদীর পাড় আনন্দ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় মাছ বিক্রতা তানভীর মিয়া মানব দেহের জন্য ক্ষতিকর বিষাক্ত জেলি যুক্ত কেজি চিংড়ি বিক্রি করছে। পরে তার কাছে থাকা ১৫ কেজি জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। তিনি আরোও জানান, পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাছ বিক্রেতা তানভীর মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও জব্দ করা জেলিযুক্ত চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তাদের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শামীম উদ্দিন ও সদর থানা পুলিশ উপস্হিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জেলি যুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে এক বিক্রেতাকে জরিমানা

প্রকাশিত হয়েছে: ১২:৪২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২