এখন ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর পলাশে মীনা দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এস আলম, নরসিংদী -ঃ নরসিংদীর পলাশে মীনা দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকালে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
আনন্দ নিয়ে পড়ব, সুন্দর ভবিষ্যত গড়ব” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা শিক্ষা অফিস মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজী, সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াছমিন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নরসিংদীর পলাশে মীনা দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে: ০২:৪৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২