এখন ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় কাঁচাবাজারে অভিযানে চার ব্যবসায়ীর জরিমানা

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ায় কাঁচাবাজারে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার অধিদপ্তর। শনিবার দুপুর ১২টার দিকে উপশহর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতেখারুল আলম রিজভী জানান, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সাব্বির স্টোরকে দুই হাজার টাকা, মা স্টোরকে তিন হাজার, শাহীন সবজি স্টোরকে এক হাজার ৫০০ ও রাজু সবজি স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে‌।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় কাঁচাবাজারে অভিযানে চার ব্যবসায়ীর জরিমানা

প্রকাশিত হয়েছে: ০৯:৪৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২