এখন ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর মাধবদীতে সংখ্যা লঘুর উপর সন্ত্রাসী হামলা

  • ক্রাইম লেটার ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৩:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • ৯৯৪ পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি -ঃ নরসিংদীর মাধবদী থানার ছোট মাধবদী গ্রামের সুখরঞ্জন বণিক (৪৫), পিতা: মৃত সুরেন্দ্র চন্দ্র বণিক এর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ থেকে জানা যায়, বিবাদী মোঃ আহাদ মিয়া (৩২), পিতা: নানু মিয়া, সাং: বিরামপুর, থানা: মাধবদী, জেলা: নরসিংদী সহ আরও অজ্ঞাতনামা ১০/১৫ জন সন্ত্রাসী গত ৫ মার্চ বিকাল পৌনে পাঁচটায় সুখরঞ্জন বণিক মাধবদী গার্লস স্কুল হইতে তার বাড়ীতে যাওয়ার সময় কাশিপুর জামে মসজিদের সামনে সুবোধ দাসের বাড়ীর নিকট পৌঁছলে আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার চলার পথ রোধ করে প্রধান আসামী আহাদ মিয়া সুখরঞ্জনের গেঞ্জির কলার ধরে চড় থাপ্পড় মারে এবং অকথ্য ভাষায় জাত তুলে গালিগালাজ করে। এমন সময় অজ্ঞাতনামা আসামীগণ তার মুখমণ্ডলে ও সারা শরীরে কিল, ঘুষি মারিয়া কাঠ দিয়া বাইরাইয়া শারীরিকভাবে গুরুতর জখম করে। মাধবদী থানার এজাহারভুক্ত একাধিক মামলার আসামী আহাদ মিয়া তাকে হত্যার উদ্দেশ্যে ইলেকট্রিক তার দিয়া গলায় প্যাচ মারিয়া শাসরুদ্ধ করে মাটিতে ফেলিয়া দেয় এবং তার গলায় থাকায় ২ ভরি ৫ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনাইয়া নেয় যার বাজার মূল্য ১ লক্ষ ৬১ হাজার টাকা।
এসময় আহাদ বাদী সুখরঞ্জনকে বলে, আরে হিন্দুর বাচ্চা, সংখ্যা লঘুর বাচ্চা, বহু আগে বলেছিলাম মাধবদী এলাকা ছেড়ে যাওয়ার জন্য। এলাকা এখনও ছাড়স নাই, তোর কত বড় কলিজা, তোকে খুন করে দেখব। আমি এ মেয়র মোশারফ হোসেন মানিকের কথা ছাড়া চলাফেরা করি না, কথা বার্তা বলি না। আজকের পর যদি কোন এলাকায় তোকে দেখি তবে তাকে প্রাণে মারিয়া ফেলিব। তোর কোন প্রশাসনিক বাপ আমাকে কি করে তা দেখব। তখন অজ্ঞাতনামা আসামীগণ তাকে শারীরিকভাবে আঘাত করিয়া তার পরিহিত কাপড়চোপড় ছিড়িয়া ফেলে।
ঐ সময় সুখরঞ্জন ডাকচিৎকার করিলে এলাকার লোকজন আসিলে আসামী আহাদ মিয়া সহ অজ্ঞাতনামা আসামীগণ হুমকী দিয়া বলে, আজকে ঘটনা নিয়ে মুখ খুললে মেয়র মাশোরফ হোসেন মানিকের অফিসে নিয়ে হাত পা বেধে লটকাইয়া বাইরাইয়া প্রাণে মারিয়া ফেলিব। এলাকার লোকজন সুখরঞ্জন কে আহত অবস্থায় দেখে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ব্যাপারে, বাদী সুখরঞ্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাধবদী থানায় একটি মামলা দায়ের হয়। মামলা নং— ০৭, তারিখ: ০৭/০৩/২০২২ইং।
এ ব্যাপারে আসামীর বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন বাদী সংখ্যা লগু সুখরঞ্জন বনিক।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নরসিংদীর মাধবদীতে সংখ্যা লঘুর উপর সন্ত্রাসী হামলা

প্রকাশিত হয়েছে: ০৩:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২