এখন ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর আগুনে পুড়ে এক বৃদ্ধার করুন মৃত্যু

  • ক্রাইম লেটার ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৩:৪৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • ৬২২ পড়া হয়েছে

শাহাদাৎ হোসেন, কালিগঞ্জ -ঃ কালিগঞ্জের আগুনে পুড়ে বসন্ত রাণী সরকার (৮০) নামে ১ বৃদ্ধার করুন মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাড়াতলা এলাকার মৃত ঈশ্বর রাখালের স্ত্রী। স্থানীয়রা জানান, শাড়াতলা এলাকায় ওই বৃদ্ধার দূর সম্পর্কের এক ভাতিজার মুদি দোকান ছিল। প্রতিদিন দুপুরের পর থেকে বৃদ্ধা বসন্ত রাণী ওই দোকানেই সময় কাটাতেন। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে অসাবধানতাবশত কেরোসিন চালিত ল্যাম্প থেকে হঠাৎ দোকানে আগুন লাগে। আগুনে বসন্ত রাণীর শরীরের ৭০ শতাংশ পুড়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে গতকাল ভোর রাতে তার মৃত্যু হয়। থানার উপ-পরিদর্শক শেখ মনির হোসেন জানান, নিহতের সুরোতহাল মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর আগুনে পুড়ে এক বৃদ্ধার করুন মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৩:৪৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২