এখন ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সান্তাহারে হেরোইনসহ গ্রেপ্তার ১

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে আসাদুর রহমান (৩৫) নামের এক হেরোইন বিক্রেতাকে গ্রেপ্তার করেছে সান্তাহার পুলিশ ফাঁড়ি। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার ইউনিয়ন ছাতনী সরদার পাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসাদুর রহমান ওই গ্রামের নিজাম উদ্দিন সরদারের ছেলে। এ ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেনের বক্তব্যে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী সরদার পাড়া গ্রামের জনৈক জলিলের বাড়ীর সামনে থেকে মাদকদ্রব্য বিক্রয়ের সময় ধৃত আসাদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা নিষিদ্ধ মাদকদ্রব্য ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসাদুর রহমানের নামে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। ওসি আরোও জানান, ইতিপূর্বে তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সান্তাহারে হেরোইনসহ গ্রেপ্তার ১

প্রকাশিত হয়েছে: ১২:০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২