তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরে ‘শেখ হাসিনার দর্শন সকল মানুষের উন্নয়ন’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ২০ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনিয়া সরদার, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান,কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদিপ সরকারপ্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।













