এখন ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই বিএমডিএ কর্মচারী কারাগারে

বিশেষ সংবাদদাতা -ঃ রাজশাহীতে গত ৫ সেপ্টেম্বর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এটিএন নিউজের দুই সাংবাদিক বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলামের ওপর হামলার ঘটনায় করা মামলায় দুই আসামির জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এঘটনায় সাতজনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ আসামিদের হাজির করা হলে বিচারক মোহাম্মদ ফয়সাল তারেক এই নির্দেশ দেন।
বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাইদুল ইসলাম।
সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ভাণ্ডার রক্ষক জীবন (২২) ও ড্রাইভার আব্দুস সবুরকে (৪৭) হাজির করা হলে আসামিপক্ষের আইনজীবী আসাদুল ইসলাম দুজনের জামিন আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের হয়ে আসামিদের জামিন না দিতে আদালতের কাছে প্রার্থনা করেন কোর্টের উপ-পরিদর্শক (এসআই) শিখা।
শুনানি শেষে বিচারক মোহাম্মদ ফয়সাল তারেক আসামিদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে দুপুর দেড়টার দিকে আসামিদের কারাগারে পাঠানো হয়।
এর আগে, সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় গোপন খবরের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোমবার ভোরে রাজপাড়া থানা পুলিশের একটি টিম ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জীবন এবং আব্দুস সবুরকে গ্রেপ্তার করে। পরে সকালে তাদের ঢাকা থেকে রাজপাড়া থানায় নিয়ে এসে কোর্টে চালান দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই বিএমডিএ কর্মচারী কারাগারে

প্রকাশিত হয়েছে: ০৩:০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২