এখন ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে বরগুনা অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লা পরিবহন বন্ধ

মোঃ জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার -ঃ বরগুনা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন বাস মালিকরা। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) ২০২২ তারিখ ভোর ছয়টা থেকে বরগুনার সকল দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। প্রায় দুই মাস ধরে বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে ঢাকা-বরগুনা রুটের যাত্রীবাহী বাস চলাচলে বাধা দিচ্ছে বরিশালের রূপাতলী বাস মালিক সমিতি। এ কারণে দূরপাল্লার বাসগুলো পটুয়াখালীর সুবিদখালী ও আমতলী ফেরি পার হয়ে বরগুনায় আসা-যাওয়া করছে। এতে নির্ধারিত সময়ের চেয়ে তিন-চার ঘণ্টার বেশি বাসে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। ফলে পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছে বরগুনার সড়ক পথের যাত্রীরা। এই কারনে বরগুনা থেকে আসা-যাওয়া করা সকল দূরপাল্লার পরিবহন মালিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন। বরগুনার দূরপাল্লা পরিবহন শ্রমিকরা জানায়, গত কয়েক বছর ধরে এই সড়ক দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল করছে। বরগুনা থেকে ফেরি ছাড়া ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগের একমাত্র সহজ মাধ্যম। তবে এখন এই সড়কে দূরপাল্লার পরিবহন চলাচলে বাধা দিচ্ছেন এবং আমাদের শ্রমিকদের নির্যাতন করছে। দীর্ঘ বছর ধরে এই পথে যানবাহন চলাচল করলেও পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকেই বরিশালের বাস মালিক সমিতির নেতারা ঢাকা থেকে বরগুনার চলাচলকারী পরিবহন চলাচলে বাধা দিচ্ছেন। এই ধর্মঘট বিষয়ে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, বরগুনার বাস চলাচলে বাধা দেওয়ার বিষয়টি শুনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আজ থেকে বরগুনা অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লা পরিবহন বন্ধ

প্রকাশিত হয়েছে: ০৫:৪৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২