এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি -ঃ নাটোরের লালপুরে ৪হাজার ৯শ লিটার চোলাইমদ সহ বিকাশ পাহাড়ী (৩২), শ্রী শ্যামপদ পাহাড়ী (৫৫), বিনোদ পাহাড়ী(৩৫), সুদীর পাহাড়ী(৬০), সুনীল বিশ্বাস (৩৫) নামের পাঁচ জনকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা।
সোমবার ১৯ সেপ্টেম্বর উপজেলার বড়বাহাদুরপুর এলাকায় রাজশাহী র্যাব-৫ নাটোর সিপিসি-২এর সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে লালপুর থানায় মামলা দায়ের করেছেন র্যাব সদস্যরা বলে জানা গেছে।













