এখন ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বিএনপির নেতা বুলু সস্ত্রীক আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার, আহত ৯

বিশেষ সংবাদদাতা -ঃ নোয়াখালী থেকে ঢাকা ফেরার পথে কুমিল্লায় আক্রান্ত বরকত উল্লাহ বুলু।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলুর ওপর হামলা হয়েছে। বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে আজ শনিবার সন্ধ্যার দিকে কুমিল্লা মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে তাঁর ওপর হামলা হয়। ছাত্রলীগ-যুবলীগের লোকেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করছে বিএনপি। বুলুকে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির বলেন, ‘মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু সস্ত্রীক আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। বুলু ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।’

শায়রুল কবির জানান, হামলায় আরও আহত হয়েছেন বিপুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন।
বরকত উল্লা বুলুর ছেলে তানিয়াত বলেন, ‘নোয়াখালী থেকে ফেরার পথে হামলায় মা ও বাবা দুজনই গুরুতর আহত হয়েছেন। জয় বাংলা স্লোগান দিয়ে দেড় শতাধিক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী এ হামলা করেছে। তারা লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে হামলা করে। এতে বাবার মাথা ফেটে রক্ত ঝরছে, সম্ভবত তার ডান হাতও ভেঙে গেছে।’
তানিয়াত জানান, সঙ্গে থাকা চারজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা হলেন মোস্তফা, রাজু, ফারুক ও গাড়িচালক আলী।

বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া আজ শনিবার রাত ৮টায় আজকের পত্রিকাকে বলেন, ‘বরকত উল্লা বুলু সস্ত্রীক নোয়াখালী থেকে ঢাকা আসার পথে বিপুলাসারে আওয়ামী লীগের দলীয় লোকজন হামলা করে। এতে করে বুলু, তাঁর স্ত্রীসহ বিএনপির সাত থেকে আটজন আহত হন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কুমিল্লায় বিএনপির নেতা বুলু সস্ত্রীক আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার, আহত ৯

প্রকাশিত হয়েছে: ০৩:৫৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২