এখন ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার আদমদীঘিতে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ জেলার সদর উপজেলার ইকরকুড়ি গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে আনারুল হক আনন্দ (৫৮) এবং আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের মোঃ সেলিমের ছেলে মমিদুল ইসলাম (৩৩)। শনিবার দুপুরে তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, গত শুক্রবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি উপজেলার রক্তদহ বিলের বেইলী ব্রীজ সংলগ্ন এলাকায় দমদমা রাস্তার উপরে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে আনারুল হক আনন্দের কাছে থাকা বাজারের ব্যাগের ভিতর বিশেষ কায়দায় মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ১২:৪৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২