এখন ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার ধুনটে নিখিল -শান্তনার বিয়ের দেনমোহর ১০১ টি বই

মিজানুর রহমান মিলন, বগুড়া বিশেষ প্রতিনিধি -ঃ দেনমোহর হিসেবে ১০১ টি বই দিয়ে শান্তনা খাতুনকে বিয়ে করলেন নিখিল নওশাদ।গত শুক্রবার (১৬ সেপ্টম্বর) সন্ধ্যায় বগুড়ার ধুনটের গোসাইবাড়ী কাজি অফিসে এই বিয়ে সম্পন্ন হয়।

নিখিল নওশাদ নিখিলের বাড়ি ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের সাতরাস্তা গ্রামে। ‘বিরোধ’ নামের একটি ছোট কাগজের সম্পাদক তিনি। এক দশক ধরে কবিতা লেখালেখি করছেন। পাশাপাশি বেসরকারি একটি কোম্পানির বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত।

আর কনে শান্তনা খাতুন সোনাতলার কামালেরপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে। তিনি উত্তর চেলোপাড়া দাখিল মাদ্রাসার ইংরেজির শিক্ষক।

কাজী অফিসে বিয়ে নিবন্ধন করেন গোসাইবাড়ী ইউনিয়নের ম্যারিজ রেজিষ্টার মো. আব্দুল হান্নান।

বরের বাবা শামসুল ইসলাম বলেন, ছেলে নিখিল ১০১টি বই দেনমোহর হিসেবে পুত্রবধূকে দিয়েছি। এই বইগুলোর মোট আর্থিক মূল্য ২ লাখ ২ হাজার টাকা।

বর নিখিল নওশাদ জানান, কবিতার সূত্র ধরেই ইংরেজি সাহিত্যের ছাত্রী শান্তনা খাতুনের সঙ্গে তার পরিচয়। পরিচয় থেকে ভাবের আদান-প্রদান। অবশেষে সেটি রূপ নিল দাম্পত্যে।

তবে দাম্পত্য জীবন শুরুর আগে শান্তনার ভিন্ন শর্ত ছিল। সোনাদানা নয়, বিয়ের দেনমোহর হিসেবে উপহার চান ১০১টি প্রিয় বই। সেই প্রিয় বইয়ের তালিকাও দিয়েছেন।’

বিয়ের পর পারিবারিক একটা গ্রন্থাগার গড়ার স্বপ্ন তাদের। সেখানে দেনমোহরের প্রিয় ১০১টি বই সাজিয়ে রাখবেন। কনে শান্তনার প্রিয় বইয়ের তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুনীল গঙ্গোপাধ্যায়, হাসান আজিজুল হক, সৈয়দ মুজতবা আলী ছাড়াও দুই বাংলার জনপ্রিয় ও বিদেশি লেখকের বই আছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ার ধুনটে নিখিল -শান্তনার বিয়ের দেনমোহর ১০১ টি বই

প্রকাশিত হয়েছে: ০২:৪৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২