এখন ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৮

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ায় ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাত সোয়া ১০ টার দিকে কাহালু উপজেলার দূর্গাপুর-তালোড়াগামী পাকা রাস্তার মহিদাপুকুর ছাতিয়ানতলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একতি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড পিস্তলের গুলি, ১ টি রামদা, দুইটি বার্মিজ চাকু, ১ টি প্লাস্টিকের রশি ও ১ টি স্বচ্ছ স্কচটেপ উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ডাকাত দলের ওই ৮ জন সদস্য হলো- বগুড়া সদরের খান্দার বিলেরপাড়ের আব্দুল ওয়াদুদের ছেলে রাব্বি হোসেন (২২) ও মৃত জাকির হোসেন সুমনের ছেলে ইসমাইল হোসেন তরু(২১), মালগ্রাম দক্ষিণপাড়ার আনোয়ারের ছেলে হাবিবুর রহমান রনি (২৫), মালগ্রাম চাপরপাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে মোমিন (২১), ঠনঠনিয়া নতুন পাড়ার রাজু আহম্মেদের ছেলে আহসান হাবীব (২০) ও আমিনুর রহমান রিবুর ছেলে ফারদিন চৌধুরী (২২), ঠনঠনিয়া হিন্দু পাড়ার মিন্টু সরকারের ছেলে অন্তর সরকার (২১) এবং মাসুদ বেপারির ছেলে রাহুল খান করিম (২১)।

শুক্রবার ডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় কাহালুর দূর্গাপুর টু তালোড়া গামী পাকা রাস্তার মহিদাপুকুর ছাতিয়ানতলা কালভার্টের দক্ষিণ পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশী অস্ত্র ও বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে।

বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতার হওয়া আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ডাকাতির উদ্দেশ্যে তারা কাহালুর দূর্গাপুর টু তালোড়াগামী রাস্তায় প্রস্তুতি নিচ্ছিলো। তারা দীর্ঘদিন ধরেই ডাকাতি করে আসছিলো বলে স্বীকার করেছে।

ডিবি পুলিশের এই কর্মকর্তা আর জানান, কাহালু থানায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ অস্ত্র আইনে পৃথক এজাহার দায়ের করা হয়েছে। তবে গ্রেফতার হওয়া আসামী রাহুল খানের বিরুদ্ধে এর আগে ১ টি অস্ত্র মামলা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৮

প্রকাশিত হয়েছে: ১২:৩৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২