এখন ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে চেয়ারম্যান পদে পাঁচ জনের মনোনয়ন দাখিল

  • ক্রাইম লেটার ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৩:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • ৭১৯ পড়া হয়েছে

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ পঞ্চগড়ে আসন্ন জেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে পাঁচ জনসহ মোট ৩৩ জন প্রাথী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এদের মধ্যে সদস্য পদে ২৩ জন এবং দুইটি সংরক্ষিত নারী সদস্য পদে পাঁচ জন। বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে প্রাথীরা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জহুরুল ইসলাম এবং সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীরের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবু তোয়বুর রহমান, বাংলাদেশ জাসদ সমর্থিত জেলা জাসদের সভাপতি এমরান আল আমিন, জাতীয় পার্টি সমর্থিত বোদা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি গোলাম রহমান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আব্দুল হান্নান শেখ এবং পঞ্চগড় বিসিক নগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. দেলদার রহমান।
তবে আওয়ামী মনোনয়নের জন্য একাধিক প্রার্থী দৌড়ঝাপ করলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে কেউ মনোনয়ন দাখিল করেননি।
এছাড়া সাধারণ সদস্য পদে পঞ্চগড় সদর উপজেলায় পাঁচ, তেতুঁলিয়া উপজেলায় চার, আটোয়ারী উপজেলায় চার, বোদা উপজেলায় চার এবং দেবীগঞ্জ উপজেলায় ছয়জন করে ২৩ জন মনোনয়ন দাখিল করেন।
দুইটি সংরক্ষিত মহিলা সদস্য পদে পঞ্চগড়-০১ আসনে (তেতুঁলিয়া, সদর ও আটোয়ারী) তিনজন এবং পঞ্চগড়-০২ আসনে (বোদা ও দেবীগঞ্জ) দুইজন তাদের মনোনয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন অফিসার মো.আলমগীর জানান,তিনটি পৌরসভা এবং ৪৩ টি ইউনিয়ন পরিষদের ৬১২ ভোটার পাঁচটি কেন্দ্রে ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে চেয়ারম্যান পদে পাঁচ জনের মনোনয়ন দাখিল

প্রকাশিত হয়েছে: ০৩:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২