এখন ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেলোয়ার চেয়ারম্যানের চেষ্টায় ও এমপির অর্থায়নে ঘারমোড়াবাসীর ২০ বছরের স্বপ্ন পূরণ

নিজস্ব সংবাদদাতা-ঃ সরকারি অর্থায়নের পাশাপাশি সদর-বন্দর (নারায়ণগঞ্জ-৫) এর সংসদ সদস্য সেলিম ওসমান ব্যাক্তিগত অর্থ বরাদ্দ দিয়ে স্কুল কলেজ, রাস্তাঘাট, মসজিদসহ বিভিন্ন উন্নয়ণ মূলক কাজের মাধ্যমে তিনি বদলে দিচ্ছেন বন্দরকে । আধুনিক বন্দর গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।

বন্দর কলাগাছিয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন প্রধান এর ঐকান্তিক চেষ্টায় এমপি সেলিম ওসমানের আর্থিক বরাদ্দে কলাগাছিয়া ইউনিয়নের একটি এলাকার মানুষের ২০ বছরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে । শুরু হয়েছে একটি ড্রেন নির্মান। ঘারমোড়া ঈদগাহ মেইন রোড থেকে চর ঘারমোড়া পর্যন্ত ড্রেনটি নির্মান হলে ওই এলাকার জলাবদ্ধতা আর থাকবে না।

ড্রেন নির্মানের তত্বাবধানের নিয়োজিত চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান জানান, লাখ লাখ জনবসতির কলাগাছিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও প্রধান এলাকা হলো ঘারমোড়া।

ঘারমোড়া এলাকায় বিভিন্ন প্রকৃতিক দুর্যোগে, সামান্য বৃষ্টি হলেও জলাবদ্ধতা সৃষ্টি হয়। এলাকার মানুষের দীর্ঘদিনের এই জলাবদ্ধতার সমস্যা নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় এমপি একেএম সেলিম ওসমানের চোখে পরে। তিনি নিজ অর্থায়নে এলাকার মানুষের সমস্যা জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মান করে দিচ্ছেন। আগামী ১ সপ্তাহের মধ্যে এই ড্রেনের কাজ সম্পন্ন হবে। সেই সাথে বাস্তবায়ন হবে চিরতরে জলাবদ্ধতা হতে মুক্তি। বন্দরবাসীর পক্ষ থেকে এমপি সাহেবের প্রতি কৃতজ্ঞ জানান সেই সাথে তার দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করে সর্বস্তরের জনগণ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

দেলোয়ার চেয়ারম্যানের চেষ্টায় ও এমপির অর্থায়নে ঘারমোড়াবাসীর ২০ বছরের স্বপ্ন পূরণ

প্রকাশিত হয়েছে: ০৩:০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১