নিজস্ব সংবাদদাতা -ঃ গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাশকতা ও সহিংসতার ঘটনায় নেতৃত্ব দানকারী হেফাজতে ইসলামের নেতা মোঃ ফারুক আহমেদ (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
৫ জুলাই (সোমবার) রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান জানান হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয় বলে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত ফারুক আহমেদ গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে নেতৃত্ব দিয়েছিলেন। ঘটনার ভিডিও ফুটেজ দেখে পুলিশ তাকে শনাক্ত করে। তবে সে মামলার এজাহারভুক্ত আসামি নয়।
উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় ৩৭০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট আটটি মামলা করা হয়।
















