লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) -ঃ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সিলেট-কুমিল্লা অঞ্চলিক সড়কে বালু বুঝাই ট্রাকে ছিনতাইয়ের ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ। আটকৃত ব্যাক্তি সদর উপজেলার সুলতান পুর ইউনিয়নের মহিউদ্দিননগর এলাকার মোঃ শওকত আলীর ছেলে মোঃ ইয়াছিন (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেলে বালু বুঝায় একটি ট্রাক কুমিল্লা জেলার চান্দিনার দিকে যাচ্ছিল। মাঝ পথে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজারের দক্ষিণ পাশে মুসাফির হোটেলের সামনে ছিনতাইকারী চক্রটি একটি পিক-আপ ভ্যান নিয়ে গতিরোধ করে। পরবর্তীতে ট্রাক চালক সোহান আহমেদ ও হেলপার নূরুল আমিনকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জিম্মি ও মারধর করে নগদ ৭৮ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়, ছিনতাইকারীরা।
ঘটনার পরিপ্রেক্ষিত আজ ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পুলিশকে জানানো হলে ভোক্তভোগী ট্রাক ড্রাইভার ও হেলপারের ভাষ্যমতে পিক-আপ ভ্যানে থাকা মোবাইল নম্বর ও ইয়াছিন পরিবহন লেখার সূত্রে ধরে সারাদিন বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিকালে ছিনতাই চক্রের একজন সদস্য মোঃ ইয়াছিন ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত পিক-আপ ভ্যানটটি আটক করেন পুলিশ।
এই ঘটনায় আখাউড়ার থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় এই চক্রের এক জন সদস্যকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। সে দিনে পিক-আপ ভ্যান চালাত, আর রাতে পিক-আপ ভ্যানটি ব্যবহার করে বিভিন্ন জায়গায় ছিনতাই করে বেড়াত।
তার সাথে থাকা ছিনতাই চক্রের বাকি সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া ৭৮ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা পক্রিয়াধীন রয়েছে।













