তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ মানবিক এক পুলিশ অফিসার মোস্তাফিজুর রহমান এর ব্যক্তিগত প্রচেষ্টায় হুইলচেয়ার পেলো নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের বালারপুকুর বাশদহ গ্রামের হতদরিদ্র পরিবারের মোহাম্মদ দুলু মামুদ ও মোছাম্মৎ কমলা বেগমের একমাত্র কন্যা শারীরিক প্রতিবন্ধী মোছাম্মৎ লামিয়া আক্তার (১০) । আজ সোমবার দুপুরে রংপুর দায়রা জজ আদালত
প্রাঙ্গনে লামিয়ার মায়ের কাছে হুইলচেয়ার , খাদ্য সামগ্রী ও নগদ কিছু অর্থ প্রদান করেন রংপুর জজ কোর্ট এর ইন্সপেক্টর জনাব আনিছুর রহমান এসময় উক্ত হুইলচেয়ার প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রংপুর কোর্ট এ কর্মরত মানবিক পুলিশ কর্মকর্তা এটিএসআই/শেখ মোস্তাফিজুর রহমান, বিজ্ঞ আইনজীবী মোছাম্মদ মিন্নাৎ খানম (মুক্তা) সহ উক্ত জজ কোর্ট এ কর্মরত বিভিন্ন আইনজীবি, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা, এসময় মানবিক পুলিশ কর্মকর্তা জনাব মোস্তাফির রহমান এর সাথে কথা হলে তিনি জানান আমি এপযন্ত ৩০ জন প্রতিবন্ধী ও অসংখ্য অসহায় গরীব পরিবারকে বিভিন্ন ভাবে সহায়তা করেছি ঠিক তারেই অংশ হিসেবে আজ নীলফামারীর এই প্রতিবন্ধী লামিয়াকে একটি হুইলচেয়ার ও নগদ কিছু অর্থ দিতে পেরে খুব আনন্দিত আর এই ধরনের মানবিক কাজ গুলো করতে আমাকে উৎসাহিত কারী প্রধান ব্যক্তি হচ্ছে আমার স্ত্রী যার অনুপ্রেয়নায় আমি একাজ গুলো করতে সক্ষম হই।
এদিকে লামিয়ার মায়ের সাথে কথা হলে তিনি বলেন, আমার মেয়ের আগে কোন গাড়ি ছিল না আমরা বিভিন্ন জায়গায় গিয়ে ও কোন গাড়ি পাইনি তবে সাংবাদিক তপন দাস এর সহায়তায় অনলাইন নিউজ পোর্টাল “ক্রাইম লেটার” নিউজ প্রচারের মাধ্যমে এবং পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এর অর্থায়নে আজ আমি আমার মেয়ের জন্য গাড়িটি পেয়ে খুবেই খুশি আর মোস্তাফিজুর রহমান স্যারকে কি বলে যে ধন্যবাদ দিব ভাষা খুজে পাচ্ছি না তবে আহ্লাহ তালার কাছে ওনার জন্য আমি দোয়া করবি আহ্লাহ তালা যেন ওনাকে ও ওনার পরিবারকে ভালো রাখে।













