এখন ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ার রেলওয়ে স্কুলের শিক্ষার্থীরা ‘ইভটিজারে’ অতিষ্ঠ

মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ বিদ্যালয়ে যাওয়ার পথে সহপাঠিদেরকে উত্যক্ত ও তাদের ছবি তুলতে দেখে প্রতিবাদ করেন সাদী ও রাকিব। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত খোকন ভ‚ঁইয়া ও রহিম ভ‚ঁইয়া নামে দুই যুবক তাদের উপর হামলা করে। পরে সাদী ফুটবল খেলার প্র্যাকটিস করতে যাওয়ার সময় আবার হামলার শিকার হন।

ঘটনাটি রবিবার সকালের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। পৌর এলাকার কুমারপড়ার এ ঘটনায় সাদীর পিতা কাজী সোহেল খাদেম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দেন। তবে সোমবার সন্ধ্যা নাগাদ বিষয়টি মামলা হিসেবে থানায় নথিভুক্ত হয়নি।

আখাউড়ার বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সামনে ইভটিজিংয়ের এমন ঘটনা প্রায়ই ঘটে। এতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থায় মঙ্গলবার বিদ্যালয়ের পক্ষ থেকে আন্দোলনের ডাক দিয়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশের নজরে আসার পর সংশ্লিষ্টদের আশ^াসের প্রেক্ষিতে ওই কর্মসূচি স্থগিত করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বিদ্যালয় থেকে দূরে একটি ঘটনা সম্পর্কে থানায় অভিযোগ দেওয়া হয়েছে, যা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে বিদ্যালয়ের সামনে এ ধরণের কোনো ঘটনা সম্পর্কে কেউ জানায়নি। বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আখাউড়ার রেলওয়ে স্কুলের শিক্ষার্থীরা ‘ইভটিজারে’ অতিষ্ঠ

প্রকাশিত হয়েছে: ০৩:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২