এখন ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী নির্বাচনেও আওয়ামী লীগের পক্ষে রায় দেবে জনগন রংপুরে বানিজ্যমন্ত্রী

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, নিরাপত্তা ও জীবন মান উন্নয়নের জন্য দেশের মানুষ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে রায় দেবে। দেশের মানুষ জানে, বিশ্ববাসী জানে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এ সরকার দেশের মানুষের জন্য কাজ করেছে, উন্নয়ন করেছেন, জীবন বদলে দিয়েছে, উন্নয়নের রোল মডেল হয়েছে, ২০২৬ সালের মধ্যে উন্নত মধ্যম আয়ের দেশ হয়ে যাব আমরা। প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে যে অঙ্গীকার করেছিলেন, সেলক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
রোববার সকালে নগরীর কেরানীপাড়ায় টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন দেখতে হলে চোখ খুলে দেখতে হবে। উন্নয়ন মুখে কিংবা কাগজে বললে তো দেখা যাবে যাবে না। একটি মহল দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে। তারা কে কি বললে সেটি কর্ণপাত না করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, টিসিবি’র ১ কোটি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীদের সুলভ মূল্যে পণ্য দেয়া হচ্ছে। এতে করে ৫ কোটি মানুষ উপকৃত হচ্ছে। এছাড়া ওএমএসের মাধ্যমে সুলভ মূল্যে চাল বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ অন্যরা।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আগামী নির্বাচনেও আওয়ামী লীগের পক্ষে রায় দেবে জনগন রংপুরে বানিজ্যমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ১১:২৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২