আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি -ঃ জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর নির্দেশে মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ভূরুঙ্গামারী থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ১৯০ পিচ ইয়াবা ও ১ গ্রাম হিরোইনসহ ২ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে বাসস্ট্যান্ড এলাকায় নিজ দোকান থেকে ফারুক হোসেনকে ১৯০ পিচ ইয়াবা ও ১ গ্রাম হিরোইনসহ আটক করা হয়। আটক ফারুক হোসেন রংপুর মহানগরীর কোতোয়ালি থানার পূর্ব শালবন এলাকার মৃত মনির উদ্দিন এর ছেলে। সে পেশায় একজন লেদ মিস্ত্রি।
পরে তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ ঐ রাতেই অভিযান চালিয়ে মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে মানিককাজি ঘাটপার থেকে শাহজাহান আলী নামে অপর এক ব্যক্তিকে আটক করে।
রোববার (১১ সেপ্টেম্বর) আটক ২ ব্যক্তিসহ মোট ৪ জনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে। অপর ২ ব্যক্তি পলাতক রয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, আটক ফারুক হোসেন মাদক ব্যবসার সাথে জড়িত এবং উপজেলার মাদক ডিলার চক্রের একজন সদস্য।













