এখন ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে র‌্যাবের কাছে ধরা খেলেন ভুয়া সাংবাদিক পরিচয়ে পল্লী চিকিৎসক

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ সর্বাত্বক লকডাউনের তৃতীয় দিনে রংপুরে এক ভুয়া সাংবাদিক ধরা খেয়েছে র‌্যাব-১৩ এর কাছে। আটক ব্যক্তির মোটরসাইকেলে প্রেস লেখা থাকলেও পরিচয়পত্র দেখাতে পারেননি তিনি। তবে র‌্যাব সদস্যদের জেরার মুখে নিজেকে সাংবাদিক থেকে পল্লী চিকিৎসক হিসেবে দাবি করেন ওই ব্যক্তি।
শনিবার (০৩ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মোড় বঙ্গবন্ধু সড়কের কাছ থেকে তাকে আটক করা হয়। প্রেস লেখা একটি মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহ হলে তাকে রাস্তায় থামিয়ে দেয়া হয়। এসময় মোটরসাইকেল চালক নিজেকে চলমান বার্তা নামের একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দেন। কিন্তু র‌্যাব সদস্যরা তাকে পত্রিকার পরিচয়পত্র দেখাতে বললে, তাতে ধরা খেয়ে বসেন ওই ভুয়া সাংবাদিক। পরে চিকিৎসক হিসেবে দাবি করে পকেট থেকে একটি কার্ড বের করে দেন। সেই কার্ডে পল্লী চিকিৎসক লেখা থাকলেও শুরুতে মিথ্যার আশ্রয় নেয়ায় তাকে আটক দেখিয়ে র‌্যাবের একটি গাড়িতে তোলা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস জানান, আটক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয়েছে। মিথ্যার আশ্রয় নিয়ে বাইরে বের হওয়ার কারণে তাকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুরে র‌্যাবের কাছে ধরা খেলেন ভুয়া সাংবাদিক পরিচয়ে পল্লী চিকিৎসক

প্রকাশিত হয়েছে: ০৩:২০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১