এখন ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে বগুড়া শহর যুবদলের শোক র‌্যালি

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ নারায়ণগঞ্জে বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র‌্যালিতে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে কালো পতাকা মিছিল ও শোক র‌্যালি করেছে বগুড়া শহর যুবদল। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি, সিনিয়র যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ সুজনের নেতৃত্বে বিশাল একটি শোক র‌্যালি বের করে নেতাকর্মীরা।

র‌্যালিটি শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি বলেন পুলিশ পরিকল্পিতভাবে গুলিবর্ষণ করে আমাদের ভাই যুবদল কর্মী শাওনকে হত্যা করেছে। এর আগে নূরে আলম, আব্দুর রহিম, জীবন দিয়ে গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেছেন। তাদের রক্ত কখনোই বৃথা যাবে না। রাজপথেই এর ফয়সালা হবে। তিনি আরও বলেন, পুলিশের উপর ভর করে আর বেশীদিন ক্ষমতায় থাকতে পারবেনা বর্তমান সরকার। এক শাওনকে হত্যা করেছে এখন লক্ষ লক্ষ শাওন রাজপথে রয়েছে। পুলিশ দিয়ে হামলা-মামলা- গুম ও হত্যা করে যুবদলের নেতাকর্মীদেরকে আন্দোলন সংগ্রাম থেকে দূরে সরানো যাবে না। যতদিন না পর্যন্ত শাওন হত্যার বিচার না হবে যুবদল রাজপথ ছাড়বেনা। অচিরেই এই অবৈধ সরকারের পতন ঘটবে। এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। যুবদল কর্মী শাওনসহ সব হত্যাকারীদের বিচার এই দেশেই হবে। সাধারণ জনগণ আজ জেগে ওঠেছে। সরকার পতনে ঐক্যবদ্ধভাবে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা শাখার সভাপতি সাজ্জাদুজামান সিরাজ জয়, শহর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হারুনুর রশিদ সুজন, সদস্য সচিব আদিল শাহারিয়ার গোর্কি, শহর যুবদলের যুগ্ন-আহ্বায়ক ইমরান হোসেন, তারিক মজিদ সোহাগ, সৌরভ হাসান শিপলু, জাহিদ, আবু সাইদ, সাদ্দাম প্রমুখ। এছাড়াও বিএনপিসহ শহর যুবদলের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে বগুড়া শহর যুবদলের শোক র‌্যালি

প্রকাশিত হয়েছে: ০২:৫২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২