এখন ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াগাতি মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক

মোঃ হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) প্রতিনিধি -ঃ নড়াগাতিতে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ শাহাবুদ্দিন শেখ নামে এক চোর চক্রের সদস্যকে আটক করেছে নড়াগাতি পুলিশ।

শুক্রবার ( ৯ সেপ্টেম্বর )দুপুরে নড়াগাতি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোঃ শাহাবুদ্দিন শেখ কালিয়া উপজেলার নড়াগাতি থানার পার বাঐসোনা গ্রামের মৃত আবু তালেব শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহার নির্দেশে এএসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে নড়াগাতি বাজারে চুরি করা মোটর সাইকেল ক্রয়-বিক্রয় করার সময় আসামি চোর চক্রের সদস্য মোঃ শাহাবুদ্দিন শেখকে ১টি চোরাই মোটরসাইকেল সহ আটক করে।দলের অন্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে নড়াগাতি থানার এএসআই জাহাঙ্গীর বাদী হয়ে নড়াগাতি থানায় একটি মামলা করেন।মামলা নং ০১।

এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের সময় মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে ১টি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে। আসামিকে নড়াইল আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি চোরদের ধরতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নড়াগাতি মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক

প্রকাশিত হয়েছে: ১১:০৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২