লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) -ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মো: আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব কামরুল ইসলাম, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আসাদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রী সঞ্জয় কুমার সরকার এর সার্বিক সহযোগিতায় আখাউড়া থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, ছিনতাই প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
ওই সময় আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মো: কামরুজ্জামান এর নেতৃত্বে একটি টিম গত ০৮/০৯/২০২২ইং তারিখে অনুমান রাত ৮টা ১০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ০১নং মনিয়ন্দ ইউপিস্থ, শিবনগর দক্ষিণ পাড়া মাদক উদ্ধার এর অভিযান পরিচালনা করিয়া মোঃ হোসেন মিয়ার বাড়ির দক্ষিণ পাশে, বাছির মিয়ার খালি জায়গার, পশ্চিম পাশ হতে মাদক জাতীয় ৭০ বোতল স্বাফ সিরাপ সহ মোঃ মানিক মিয়া(৪৭) কে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে, তার পিতার-নাম, মোঃ শাহার মিয়া, মাতার- নাম, রেজিয়া খাতুন, সাং- শিবনগর (দক্ষিনপাড়া, ডাক্তার বাড়ি), থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
ওসি তদন্ত শ্রী সঞ্জয় কুমার সরকার জানান, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে।













