রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্র নেতা মাহমুদুল ইসলাম রানা। তিনি নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। মাহমুদুল ইসলাম রানা মোট ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি রংপুরের গংগাচড়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও ওয়ান বাংলাদেশের জেলার সাংগঠনিক সম্পাদক এবং মৌচাক পরিবার এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে মৌচাক পরিবার এর সদস্য এডভোকেট মাহমুদুল ইসলাম রানা রংপুর আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত হওয়ায় মৌচাক পরিবার এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাহিত্যের কাগজ মৌচাক এর প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল ও সম্পাদক রেজাউল করিম জীবন। কবিও সাংবাদিক রিয়াজুল হক সাগর।













