এখন ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রী সহ ৪জন আহত

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি -ঃ নাটোরের লালপুরে বিনা মেঘে বজ্রপাতে স্বামী স্ত্রী ও দুই বোনসহ ৪জন আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার ৭ সেপ্টেম্বর  দুপুরের দিকে উপজেলার মোহরকয়া নতুনপাড়া গ্রামে মেঘবৃষ্টি ছাড়ায় বজ্রপাতের ঘটনা ঘটে। নিজ বাড়ীর পাশের একটি নারিকেল গাছের মাথায় পড়ে আগুন ধরে যায়। 

এতে আহত হন মোহরকয়া গ্রামের সেকেন্দারের ছেলে মিজানুর রহমান (৪০), মিজানুরের স্ত্রী শেফালী (৩২), বোন রিমা (২৮), ও চাচাতো বোন রুমা (৩০)। তাদের দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করেন।

এব্যাপারে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাগর আহমেদ জানান, আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। তারা আগের চেয়ে অনেক ভালো আছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

লালপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রী সহ ৪জন আহত

প্রকাশিত হয়েছে: ০২:০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২