এখন ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার উদ্বোধন

জাকির হোসেন, রাজশাহী প্রতিনিধি -ঃ পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

উল্লেখ্য, এর আগে পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার ও সেন্ট্রাল অক্সিজেন লাইনের শুভ উদ্বোধন করেন তিনি। ষএসময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন। হাসপাতাল পরিদর্শনের সময় সিজারের মাধ্যমে একটি সুস্থ বাচ্চা জন্ম নেয়। তিনি সেই বাচ্চাকে দেখতে যান এবং তাকে একটি স্বর্নের চেন উপহার দেন। এছাড়াও তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি ফ্যান প্রদান করেন।

পবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বসরী’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো ইয়াসিন আলী ও পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আয়েন উদ্দিন বলেন, দেশে চিকিৎসার মান উন্নয়নে সরকার নানা মুখী কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিটি মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি এনে দেওয়া হচ্ছে। যেসব রোগের চিকিৎসা করাতে আগে দেশের বাহিরে যেতে হতো এখন আর যেতে হয় না। সে সকল রোগের উন্নত চিকিৎসা আমাদের দেশেই হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী বলেন, পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঠিক ব্যবস্থাপনার কারণে করোনার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সাহসী মনোভাব, আন্তরিকতা, নিরলস পরিশ্রম ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে। আগামীতেও দেশের যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সবাই একসাথে কাজ করলে- যে কোন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে। স্বাস্থ্যসেবার প্রতি আরও দায়িত্বশীল হওয়ার জন্য আহবান জানান তিনি।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, কর্ণহার থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকগণ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার উদ্বোধন

প্রকাশিত হয়েছে: ০২:০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২