এখন ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জুয়ার আস্তানা থেকে ০৫ (পাচ) জুয়ারু গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, পঞ্চগড় -ঃ গতকাল ৫ই সেপ্টেম্বর রোজ সোমবার দুপুরে পঞ্চগড় জেলার নবাগত পুলিশ সুপার জনাব এস.এম সিরাজুল হুদা পিপিএম মহোদয়ের নির্দেশনায় ও তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ থানা জনাব মোহাম্মদ আবু সাঈদ চৌধুরী মহোদয়ের দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে জিরো টলারেন্স এর আওতায় তেতুলিয়া থানার
অন্তর্ভুক্ত বাংলাবান্ধায় জুয়ার আস্তানা হতে জুয়ার সরঞ্জামাদিসহ ০৫(পাঁচ) জুয়ারিকে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউপির অন্তর্গত সিপাইপাড়া জাতীয় মহাসড়কের ধারে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন বাংলাবান্ধা ইউপির পাগলীডাঙ্গী এলাকার তহিদুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৮), আতাউর রহমানের ছেলে নাজমুল হক (৩১), বাংলাবান্ধার মৃত.আতাউর রহমানের ছেলে রুবেল রানা (৩৬), তিরনইহাট ইউপির দৌলতপাড়ার হফিজুল ইসলামের ছেলে হারুন অর রশিদ (২৪) ও একই গ্রামের আবেজুলের ছেলে কমিজ উদ্দিন (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেতুলিয়া থানার এসআই আমানুল্লাহর নেতৃত্বে এসআই তপন কুমার, এসআই দীনবন্ধুসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বাংলাবান্ধা ইউপির সিপাইপাড়ার শ্রমিক ইউনিয়ন অফিসে জুয়া খেলার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ৪২৬৫/- টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ তালিকা করা হয়। এ ঘটনায় ০৫(পাঁচ) জুয়ারুর বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় দন্ডনীয় অপরাধে নিয়মিত মামলা রুজু করা হয়।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, আটককৃত জুয়ারুরা সিপাইপাড়া এলাকায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আস্তানা থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ ০৫( পাঁচ) জন জুয়ারুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও বলেন পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদক ও জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জুয়ার আস্তানা থেকে ০৫ (পাচ) জুয়ারু গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০১:৩৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২